গোপালগঞ্জের দুটি রুটে ৬ দিন ধরে বাস চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার জের ধরে গোপালগঞ্জ-কোটালীপাড়া ও রাজৈর-কোটালীপাড়া সড়কে ছয় দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
জানা গেছে, গত শনিবার কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র সিয়াম সরদার বাসচাপায় নিহত হয়। এ ঘটনার পরপর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে এ ঘটনার প্রতিবাদে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ ক্ষতিপূরণের দাবিতে গোপালগঞ্জ-কোটালীপাড়া ও রাজৈর-কোটালীপাড়া সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। ছয় দিন ধরে অভ্যন্তরীণ ও ঢাকার সঙ্গে বাস যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভ্যানসহ বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।