গোপালপুর কলেজই জাতীয়করণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মেহেরুন্নেছা মহিলা কলেজের বদলে গোপালপুর কলেজকে জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের কারণে গতকাল বুধবার গোপালপুরে আনন্দ শোভাযাত্রা করেছে গোপালপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, গত ৩০ জুন বেসরকারি কলেজ জাতীয়করণের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় গোপালপুর কলেজকে বাদ দিয়ে বিএনপি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু নেতৃত্বে প্রতিষ্ঠিত মেহেরুন্নেসা মহিলা কলেজের নাম অন্তর্ভুক্ত করা হয়। এতে গোপালপুরের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এই ঘটনায় ‘গোপালপুর কলেজ সরকারীকরণের দাবি বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হয়। এই পরিষদের উদ্যোগে সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন ও হরতাল কর্মসূচি পালন করা হয়।
গত রোববার প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে শিক্ষাসচিবকে গোপালপুরের মেহেরুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে গোপালপুর কলেজকে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানানো হয়।