গোপালপুরে বিএনপির ইফতার পার্টিতে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গতকাল শুক্রবার বিএনপির স্মরণসভা ও ইফতার পার্টিতে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই হামলায় বিএনপির পাঁচজন নেতা-কর্মী আহত হন এবং ইফতার পার্টি পণ্ড হয়ে যায়। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য আইনউদ্দিন বিপ্লব প্রথম আলোকে জানান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চান মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলমের স্মরণে গতকাল মোহনপুর উচ্চবিদ্যালয় মাঠে স্মরণসভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। দুপুরের পর থেকেই দলীয় নেতা-কর্মীরা সেখানে ইফতারি প্রস্তুত করতে থাকেন। বিকেল চারটার দিকে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেকের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে তাঁর সমর্থকেরা এ হামলা চালান।হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে আবদুল খালেক বলেন, বিএনপির দলীয় কোন্দলের জেরে মারামারি হয়েছে। নিজেরাই স্মরণসভা ও ইফতার পার্টি পণ্ড করেছে।