টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোপালপুর কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার আধা বেলা হরতাল পালিত হয়েছে।
‘গোপালপুর কলেজ সরকারীকরণের দাবি বাস্তবায়ন পরিষদ’ এই হরতাল আহ্বান করে। দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালে গোপালপুর পৌরসভার অন্তত ছয়টি স্থানে সড়কে টায়ারে আগুন দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করে হরতালের সমর্থকেরা। এ সময় শহরে বাস ও ট্রাক চলাচল করতে দেখা যায়নি। পাশাপাশি বেশির ভাগ দোকানপাটও বন্ধ রেখে হরতালের প্রতি একাত্মতা জানান মালিকেরা।
এ পরিষদের সদস্যসচিব ও গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে গোপালপুর কলেজ। এটি জাতীয়করণ না করে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত মেহেরুন্নেছা মহিলা কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ মেহেরুন্নেছা কলেজের প্রতিষ্ঠাতা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি আবদুস সালাম পিন্টু। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আন্দোলনে নেমেছেন।