প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় ১৬ দলীয় ফরু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোপীনাথপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে লোহাগড়া ক্রিকেট একাদশ। লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় মাঠে গত বুধবার ফাইনাল খেলা শেষে সন্ধ্যায় খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনশি তানবীর আহমেদ প্রমুখ।