গোবিন্দ জিউ মন্দিরে পূজা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের প্রাচীনতম গোবিন্দ জিউ মন্দিরে সব রকম পূজা-অর্চনা বন্ধ রাখা হয়েছে। গত শুক্রবার মন্দির প্রাঙ্গণে বোদা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের নিজস্ব জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পূজা-অর্চনার পরিবেশ নিশ্চিত করার দাবি বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে মন্দির কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।