প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রী শ্রী তারাশঙ্কর গোবিন্দ ধামের তিন দিনব্যাপী বার্ষিক উৎসব গতকাল সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোটে শুরু হয়েছে। উৎসবে ধর্মীয় ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম চলবে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অধিবাস, গুরুপূজা, আরতি ও কীর্তন। আজ হবে শীতলা পূজা ও চণ্ডীপাঠ। কাল উৎসবের শেষ দিনে হবে প্রসাদ বিতরণ, দরিদ্র নারায়ণ সেবা ও বস্ত্রদান। এসব অনুষ্ঠানে যোগ দিতে সব ভক্ত ও শিষ্যকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।