গোবিন্দ সরকারের দুটি কিডনিই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর থানার ভাতগ্রামের কাঠমিস্ত্রি গোবিন্দ সরকারের (২৭) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিশেষজ্ঞ সেলিমুজ্জামান সেলিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাঁকে প্রতিদিন ডায়ালাইসিস করা হচ্ছে। চিকিৎসক বলেছেন, তাঁকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে। এ জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা দরিদ্র গোবিন্দের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁর পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মণীন্দ্র সরকার, হিসাব নং: ১৪৪.১০১.১৩৭৯৫০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। বিজ্ঞপ্তি।