গোবিন্দগঞ্জ থানার ওসিকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেনকে গতকাল বৃহস্পতিবার নীলফামারী জেলায় বদলি করা হয়েছে। ওই থানায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলার পর তাঁকে বদলি করা হলো।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, রংপুর রেঞ্জের আদেশে গোবিন্দগঞ্জ থানার ওসিসহ নীলফামারী ও কুড়িগ্রামের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে গোবিন্দগঞ্জ থানায় পুলিশ হেফাজতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক কিশোরী ধর্ষণের শিকার হয়। ২ অক্টোবর ওই কিশোরী গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের কাছে অজ্ঞাতপরিচয় পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। আদালতের নির্দেশে ওই কিশোরী ৪ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় মামলা করে। এ নিয়ে ৭ অক্টোবর প্রথম আলোতে ‘পুলিশ হেফাজতে কিশোরী ধর্ষণের অভিযোগ, পাঁচজন কনস্টেবলের বিরুদ্ধে মামলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।