গোবিন্দগঞ্জে ইয়াসমিন হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী ইয়াসমিন হত্যা মামলার বাদী ইয়াছিন আলীর বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। বুধবার রাতে তারা বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর ও বাদীর বৃদ্ধ মা পারুল বেগমকে মারধর করে হত্যা মামলা তুলে নিতে হুমকি দেয়। এ সময় ইয়াছিন আলী বাড়িতে ছিলেন না।ইয়াছিন আলীর মা পারুল বেগম জানান, রাত পৌনে ১০টার দিকে আট-দশজনের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের ভেতর ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে ও তাঁর ছেলে ইয়াছিন আলীকে খুঁজতে থাকে। ইয়াছিন আলীকে না পেয়ে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে। দুর্বৃত্তরা ইয়াসমিন হত্যার মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে বলে, মামলা তুলে না নিলে তাঁর ছেলেকেও হত্যা করা হবে।২৫ এপ্রিল তালুককানুপুর গ্রামে ইয়াসমিনের বাড়ির অদূরে বাঁশঝাড়সংলগ্ন ধানখেত থেকে ইয়াসমিনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সুমনসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়।