গোবিন্দগঞ্জে কথিত জিনের বাদশার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের একটি মৃতপ্রায় নদী থেকে গতকাল সোমবার মিন্টু মিয়া (৪৫) নামের কথিত এক জিনের বাদশার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চকরতিনাথ গ্রামে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মিন্টু ‘জিনের বাদশা’ প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। এলাকায় জিনের বাদশা বলে পরিচিত। প্রতারণার টাকা ভাগাভাগি নিয়ে কোন্দলের কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।