গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্থাপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকচাপায় সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
নিহত আমিনুল ইসলাম উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আমিনুল ইসলাম গতকাল দুপুরে ব্যক্তিগত কাজে পান্থাপাড়া এলাকায় যান। কাজ শেষে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন৷ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পান্থাপাড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক সামনে থেকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমিনুল ইসলাম মারা যান। বেপরোয়া ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ দুর্ঘটনায় আমিনুলের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।