গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় শিশু নিহত মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলায় গতকাল শনিবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘণ্টা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা একটার দিকে মহাসড়কের কালীতলায় রংপুরগামী মিনি ট্রাক একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে এর আরোহী মোফাজ্জল হোসেন ও তাঁর ছেলে শিপন মহাসড়কে ছিটকে পড়ে। মোফাজ্জল হোসেন বেঁচে গেলেও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন ঘটনাস্থলেই মারা যায়। ছেলের মৃত্যু দেখে আহত মোফাজ্জল জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।