প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী হাওয়াখানা এলাকা থেকে দুটি দগ্ধ লাশ উদ্ধারের পর তিন দিন পেরিয়ে গেলেও নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, ২১ জানুয়ারি স্থানীয় লোকজন কাটাখালী হাওয়াখানা এলাকায় করতোয়া নদীর তীরে একটি গমখেতে ২২ থেকে ২৫ বছর বয়সী দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাঁদের অন্য কোনো এলাকা থেকে ধরে এনে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। আলামত নষ্ট করার জন্য আগুন কিংবা অন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে উভয়ের মাথা থেকে হাঁটু পর্যন্ত পুড়িয়ে ফেলে। এতে তাঁদের মুখমণ্ডল, বুক ও হাত-পা পুড়ে ঝলসে যায়। এ কারণে তাঁদের শনাক্ত করা যায়নি।