গোবিন্দগঞ্জে পত্রিকাবাহী বাস দুর্ঘটনার শিকার আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় গতকাল রোববার প্রথম আলো পত্রিকাবাহী একটি ভাড়া করা বাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে প্রথম আলো পত্রিকাবহনকারী বাসটি সকাল সাতটার দিকে বকচর এলাকায় পৌঁছালে পাথরবোঝাই ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসচালক আলমাস, লাইনম্যান আবদুল আজিজ, হাসান, যাত্রী হজরত আলী, ট্রাকচালক সারোয়ার ও ট্রাকচালকের সহকারী জুয়েল গুরুতর আহত হন।বাসের চালক আলমাস ও ট্রাকচালক সারোয়ারের অবস্থা গুরুতর। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত হজরত আলী ও জুয়েলকে গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।