গোবিন্দগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত শনিবার বিকেল পাঁচটা থেকে গতকাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার আরও দুটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ইউনিয়ন দুটি হচ্ছে শিবপুর ও শালমারা। এ নিয়ে উপজেলার ১২ ইউনিয়ন প্লাবিত হলো।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও শালমারা ইউপির চেয়ারম্যান আমির হোসেন বলেন, এ দুই ইউনিয়নের প্রায় চার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকায় বিশুদ্ধ পানি এবং গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। উপজেলা পরিষদের কাছে ত্রাণের জন্য আবেদন করা হয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, গতকাল দুপুরে করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ২৪ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হয়।