গোবিন্দগঞ্জে বাসচাপায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে আজ সোমবার ভোররাতে বাসচাপায় মসজিদের মোয়াজ্জিনসহ দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন তালতলা জামে মসজিদের মুয়াজ্জিন মোসলেম উদ্দিন (৭০) ও একই গ্রামের বাসিন্দা আলম মিয়া (৫০)।
পুলিশ জানায়, ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন তাঁরা। তালতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোসলেম উদ্দিন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলম মিয়া মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এ নিয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।