গোবিন্দগঞ্জে বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় গতকাল মঙ্গলবার দায়িত্ব পালনের সময় বাসের চাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম মুনজের আলী (৪৪)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামে।গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে মুনজের আলী হরতালের দায়িত্ব পালন করার জন্য বাইসাইকেলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা থেকে উপজেলা শহরে যাচ্ছিলেন। বকচর এলাকায় পৌঁছালে রংপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফারুক হোসেন বলেন, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।