গোবিন্দগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রামে গত সোমবার রাতে আবদুস সোবহান (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। প্রতিবেশী বাচ্চা মিয়া ও তাঁর স্বজনেরা ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় নিহত বৃদ্ধের ছেলে শাহ আলম গতকাল মঙ্গলবার বাচ্চা মিয়া, তাঁর স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ বাচ্চা মিয়ার স্ত্রী রূপভান বেগমকে গতকাল তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মুঠোফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে আবদুস সোবহানের সঙ্গে প্রতিবেশী বাচ্চা মিয়ার বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বাচ্চা মিয়া ও তাঁর পরিবারের লোকজন আবদুস সোবহানকে বেধড়ক পেটায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।