গোবিন্দগঞ্জে ব্যবসায়ী খুন, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর বিলপাড়া গ্রামের এক পুকুর থেকে সবজি ব্যবসায়ী আকরাম শেখের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।নিহত আকরাম বিলপাড়া গ্রামের ইছাহাক শেখের ছেলে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ব্যবসায়ী আকরাম গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে কইররবাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যান। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। গতকাল সকালে স্থানীয় লোকজন গ্রামের এক পুকুরে একটি লাশ দেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস বলেন, নিহত ব্যক্তির শরীর ও মাথায় আঘাতের চিহ্ন আছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আকরামকে হত্যা করে লাশ ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।