প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মজিদকে (৫০) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করে। পুলিশ জানায়, মজিদের বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে। জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে ছোট ভাই বাদশা মিয়ার বিরোধ চলছিল। বুধবার বিকেলে তিনি জমিতে সেচ দিয়ে বাড়ি ফেরার পথে বাদশা মিয়া ও তাঁর লোকজন তাঁকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।