গোবিন্দগঞ্জে সাঁওতাল গ্রামে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাঁওতাল-অধ্যুষিত জয়পুর গ্রামে একচালা টিনের ছাপরায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছাপরাটি পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
গতকাল রাত পৌনে ৯টায় সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে মুঠোফোনে দাবি করেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লোকজন সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এ সময় আশপাশের লোকজন সাঁওতালদের একটি তাঁবু ও একটি একচালা টিনের ছাপরায় আগুন জ্বলতে দেখে হইচই শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। তিনি বলেন, ‘শত্রুতাবশত কেউ আগুন লাগাতে পারে বলে আশঙ্কা করছি।’