গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। নিহত অটোরিকশাচালকের নাম মোমিন মিয়া (৪০)। তাঁর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার ছোট অভিরামপুর গ্রামে।গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের কাটাখালী সেতুর কাছে গতকাল সোমবার এক সড়ক দুর্ঘটনায় মোমিন মিয়া (৪০) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, গতকাল সকাল ১০টার দিকে মোমিন মিয়া যাত্রীবিহীন সিএনজি নিয়ে পলাশবাড়ী থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। তিনি রংপুর-ঢাকা মহাসড়কের কাটাখালী সেতুর কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিসহ সড়কের পাশে পড়ে যান। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।