গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় গতকাল বুধবার ভোরে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৮ জন বাসযাত্রী আহত হয়েছেন।পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে সৈয়দপুরগামী শাহজাদপুর পরিবহনের একটি নৈশ কোচ বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক জুলমত আলী (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি পাবনার সুজানগর উপজেলার বাগুলপুর গ্রামে। গুরুতর আহত ১১ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।