গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। পাবনা শহরে শিশুরা একটি বিদ্যালয়ের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে শনিবার সড়ক অবরোধ করে। গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অদূরে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় শুক্রবার রাতে একটি সিএনজিচালিত অটোরিকশার গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশার চালক উপজেলার পলুপাড়া গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে আজাদ হোসেন (৩৫) ও যাত্রী বগদহ কলোনি গ্রামের হাতেম আলীর ছেলে আবদুর রউফ (৪৫)। পাবনা শহরের পূর্ব রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আকাশ রহমান (৮) শনিবার দুপুরে পাবনা-সুজানগর সড়ক দিয়ে যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সে গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিশুরা সড়ক অবরোধ করে রাখে।অবরোধ চলাকালে শিশুরা স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শামসুর রহমানের কাছে স্কুলের সামনে গতিরোধক নির্মাণের দাবি জানায়। সভাপতি ওই দাবি পূরণের আশ্বাস দিলে শিশুরা অবরোধ তুলে নেয়।