গোমতী সেতুতে ট্রাক-লরির সংঘর্ষ, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকার দিয়ে সরানো হচ্ছে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি। ছবি: এমদাদুল হক
রেকার দিয়ে সরানো হচ্ছে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি। ছবি: এমদাদুল হক

কুমিল্লার দাউদকান্দিতে গোমতী সেতুর ওপরে পণ্যবাহী ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গাড়ির ভেতর আটকে পড়া চালকদের উদ্ধার করেন আশপাশের মানুষ। এমনিতেই ঘন কুয়াশা, তার ওপর একটি আরেকটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রেকার এনে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুপাশে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।