গোমস্তাপুরে ট্রেনের দাবিতে মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে মেইল ট্রেন ‘মহানন্দা এক্সপ্রেস’ ছাড়ার দাবিতে বৃহস্পতিবার আবারও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রহনপুর উন্নয়ন আন্দোলন কমিটির ব্যানারে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলন কমিটির আহ্বায়ক সানোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, নাজমুল হুদা খান।বক্তারা ১৫ ফেব্রুয়ারির মধ্যে রহনপুরে মহানন্দা এক্সপ্রেস নিয়ে আসার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরা-রাজশাহী হয়ে খুলনা পথে চলাচল করা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ২ ফেব্রুয়ারি রহনপুর থেকে আমনুরা-রাজশাহী হয়ে খুলনা রুটে চলাচলের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু চাঁপাইনবাবগঞ্জবাসীর আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। এর পর থেকেই রহনপুরে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।