গোয়ালন্দে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, মুসল্লিদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পাঁচ ঘণ্টার বেশি বন্ধ থাকে ফেরি চলাচল। এতে আটকা পড়েন বিশ্ব ইজতেমাগামী মুসল্লিরা। পাশাপাশি পণ্যবাহী কয়েক শ ট্রাকও দীর্ঘক্ষণ ফেরিঘাটে আটকে থাকে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পাঁচ ঘণ্টার বেশি বন্ধ থাকে ফেরি চলাচল। এতে আটকা পড়েন বিশ্ব ইজতেমাগামী মুসল্লিরা। পাশাপাশি পণ্যবাহী কয়েক শ ট্রাকও দীর্ঘক্ষণ ফেরিঘাটে আটকে থাকে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল বৃহস্পতিবার কুয়াশার কারণে ভোররাত সাড়ে চারটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় ঘাটে আটকা পড়ে ইজতেমাগামী বাসসহ কয়েক শ গাড়ি। দুর্ভোগে পড়েন মুসল্লিসহ সাধারণ মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোররাতে কুয়াশা বাড়তে থাকলে সাড়ে চারটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে ঘাট থেকে ছেড়ে যাওয়া তিনটি ফেরি কুয়াশার কারণে মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। এ সময় দক্ষিণাঞ্চল থেকে আসা বিশ্ব ইজতেমাগামী শতাধিক বাস, পণ্যবাহী দুই শতাধিক পণ্যবাহী ট্রাকসহ কাভার্ড ভ্যান আটকা পড়ে। দুর্ভোগে পড়েন ইজতেমার মুসল্লিসহ সাধারণ মানুষ। সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
দৌলতদিয়া ঘাটে আটকা পড়া মুসল্লি ইউনুছ মোল্যা (৬৫) জানান, তাঁদের বাস সিরিয়ালে থাকার পরও কুয়াশায় ফেরি বন্ধ থাকায় সকাল ১০টায়ও তাঁরা ফেরিতে উঠতে পারেননি। মুসল্লিরা ঠান্ডায় কষ্ট করেছেন।
ঘাটে আটকা পড়া ট্রাকচালক আলামিন সরদার (৪৫) জানান, অবরোধের কারণে দিনে সাহস না পেয়ে রাতে রওনা হয়েছেন, তবে ফেরি বন্ধ হওয়ায় এখন দিনের বেলায় কীভাবে ঢাকা পৌঁছাবেন তা অনিশ্চিত।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. শফিকুল ইসলাম বলেন, অবরোধের কারণে রাতে অনেক গাড়ি ঘাটে পৌঁছে। কুয়াশায় পাঁচ ঘণ্টার মতো ফেরি বন্ধ থাকায় প্রায় ৩০০ গাড়ি আটকা পড়েছে।