গোয়ালন্দে পণ্যবোঝাই ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে গতকাল সোমবার পণ্যবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে মোট ২২০০
বস্তা চাল, কুঁড়া ও ভাঙা চাল (খুদ) ছিল।
ট্রলারচালক আবদুল হালিম শেখ জানান, পাবনার অষ্টমনিসার মির্জাপুর এলাকা থেকে চাল, ধানের কুঁড়া ও খুদবোঝাই করে আসা ট্রলারটি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ভেড়ার আগে ঘাটের কাছে থাকা খননযন্ত্রের সঙ্গে ধাক্কা লেগে ধীরে ধীরে নদীতে ডুবে যায়।
এ সময় স্থানীয় লোকজন ঘাটে থাকা নৌকা ও ট্রলার নিয়ে দ্রুত ওই ট্রলার থেকে শতাধিক বস্তা চাল উদ্ধার করতে পারলেও বাকি প্রায় ৭০০ বস্তা চাল, ১১০০ বস্তা কুঁড়া ও প্রায় ৩০০ বস্তা খুদ ডুবে যায়।
এসব পণ্যের মালিক শামীম হোসেন জানান, তিনি ওই ট্রলারে করে প্রায় ১৫ লাখ টাকার চাল ও প্রায় পাঁচ লাখ টাকার কুঁড়া এবং খুদ নিয়ে আসেন।
ট্রলারটি ডোবার সময় শতাধিক বস্তা চাল উদ্ধার করতে পারলেও বাকি সব ডুবে যায়। এসব চাল গোয়ালন্দ বাজারসহ রাজবাড়ী
সদর উপজেলার বিভিন্ন বাজারে পাইকারি বিক্রির জন্য আনা হয়েছিল।