গোয়ালন্দে বিএনপি নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা বিএনপি নেতা মুঞ্জুর আহমেদকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভেঙে সংগঠন পরিপন্থী কার্যক্রম পরিচালনার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়। সংগঠনের নেতারা গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।
উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ও পৌর বিএনপির সভাপতি রেজাউল হাসান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির কার্যকরী সদস্য মুঞ্জুর আহমেদ দলীয় শৃঙ্খলা ভেঙে সংগঠন পরিপন্থী কার্যক্রম পরিচালনা করায় নেতা-কর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে।
মুঞ্জুর আহমেদ বলেন, ‘জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ২৯ আগস্ট উপজেলা বিএনপির কমিটি গঠন করেন। কমিটিতে আমাকে সভাপতি করা হয়। আমাকে যে কমিটির সদস্যপদ থেকে বহিষ্কার করার কথা বলা হচ্ছে, আমি সেই কমিটির সদস্য নই।’