গোয়ালন্দে ৮০০ প্রবীণ ও ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের প্রায় ৮০০ জন প্রবীণ ব্যক্তি ও ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার দৌলতদিয়া নুরুল ইসলাম মণ্ডল কল্যাণ ট্রাস্ট এ সংবর্ধনা দেয়।
তিন বছর ধরে পয়লা বৈশাখ উপলক্ষে এ সংবর্ধনা দিয়ে আসছেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল।
শুক্রবার বিকেলে দৌলতদিয়া রেলওয়ে স্টেশন-সংলগ্ন শহীদ মিনার চত্বরে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী।