গোলটেবিল বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গত ১৪ মাসে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে ১১৮টি মামলায় ডিক্রি পাওয়া গেলেও আপিল ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু না হওয়ায় নামপত্তন, খাজনা দেওয়াসহ রায় বাস্তবায়ন হচ্ছে না। গতকাল শনিবার ফরিদপুরে এক গোলটেবিল বৈঠকে ভুক্তভোগী ব্যক্তি ও সংশ্লিষ্ট আইনজীবীরা এ অভিমত দেন। বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফরিদপুর ভবনে এ সভা হয়। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন নাগরিক কমিটি ফরিদপুর ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, এস এম রেজাউল করিম। ফরিদপুর অফিস