প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের প্রধান শর্ত একটি গ্রহণযোগ্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন। যথাযথ আইনি কাঠামো অনুসরণ করে যোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগের কোনো বিকল্প নেই। গতকাল বুধবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। রবীন্দ্র কলাভবনের শিক্ষক লাউঞ্জে ওই গোলটেবিলের আয়োজক লোকপ্রশাসন বিভাগ ও ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। লোকপ্রশাসন বিভাগের সভাপতি পারভেজ আজহারুল হক বৈঠকে সভাপতিত্ব করেন।