গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল মঙ্গলবার ‘বাল্যবিবাহের কারণ, কুফল ও প্রতিকার’বিষয়ক গোলটেবিল বৈঠক হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, ভাইস চেয়ারম্যান আবদুল মোত্তালেব, সখিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক ফজলুল হক, চিকিৎসক বশির আহম্মেদ, পরিসংখ্যান কর্মকর্তা শাফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, মনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের আবু আবদুল্লাহ, প্রধান শিক্ষক শামসুল ইসলাম প্রমুখ।