গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল রোববার ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা ওই বৈঠকের আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা নারী মুক্তি কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন। বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য নওশাদুজ্জামান, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, কলেজশিক্ষক সমিতির নেতা কাজী আবু রাহেন শফিউল্লাহ, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক অঞ্জলী রাণী, সাংবাদিক হেদাতেল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন নিলুফার ইয়াসমিন।