গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিশংসন বিল গণতন্ত্রের জন্য অশনিসংকেত’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ এবং জামায়াতপন্থী শিক্ষক সংগঠন গ্রিন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম নুরী। পরিষদের সাধারণ সম্পাদক আবদুস শাহিদ মিয়ার পরিচালনায় এতে বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক নূরুন্নাহার, গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক শহীদ মো. রেজোয়ান প্রমুখ।