প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক গতকাল রোববার গাইবান্ধার সিভিল সার্জনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী এবং চিকিৎসক ও সাংবাদিকেরা অংশ নেন। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূিচ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থা ব্র্যাক যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন নজরুল ইসলাম। এতে জেলা প্রশাসক এহছানে এলাহী, সাংবাদিক গোবিন্দলাল দাস, গাইবান্ধা টিবি ও বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসক আবদুল জলিল, গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু হানিফ, ব্র্যাক রংপুর অঞ্চলের অ্যাডভোকেসি ব্যবস্থাপক প্রীতি রঞ্জন দত্ত প্রমুখ বক্তৃতা করেন।