গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার উদ্যোগে জয়পুরহাট পৌর মিলনায়তনে গতকাল শনিবার বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের সহযোগিতায় ‘জাতীয় বাজেটে জন অংশগ্রহণ ও রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি দ্বিজেন্দ্রনাথ সরকার। জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের ধারণাপত্র পাঠ করেন ওই সংস্থার সাধারণ সম্পাদক কাশিনাথ মাহাতো। দুপুরে গোলটেবিল বৈঠকের আলোচনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, পৌর কাউন্সিলর নুরজাহান বেগম প্রমুখ। জয়পুরহাট প্রতিনিধি