গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ত্বকী হত্যার বিচারে রাষ্ট্রের অনীহা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। কাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ বৈঠক হবে বলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ড. হায়াৎ মামুদসহ দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়নি।