গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকবিরোধী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলমসৈনিক পত্রিকার আয়োজনে গত শুক্রবার বিকেলে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি ডিগ্রি কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক। পত্রিকার সম্পাদক আবদুল হামিদের সঞ্চালনায় মাদকের ভয়াবহতা, পরিণতি ও করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন নিমগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খগেন্দ্রনাথ মাহাতো, মহিব এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এ এইচ এম মহিবুল্লাহ, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।