গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটির উদ্যোগে জাতীয় বাজেট পূর্ববর্তী (প্রাক-বাজেট ২০১৬-১৭) শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট নগরের উপশহর এলাকায় উন্নয়ন সংস্থা সীমান্তিকের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। ধারণাপত্র উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আসলাম হোসেন। এ ছাড়া আদিবাসী সংগঠক লক্ষ্মীকান্ত সিংহ, মাসুম আহমদ চৌধুরী, বাবুল আখতার, বিভাষ তরফদার প্রমুখ বক্তব্য দেন।