গোলটেবিল বৈঠক
দিনাজপুর প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার সকালে ‘নারী নেতৃত্ব, নারীর রাজনৈতিক বর্তমান অবস্থা ও উত্তরণ প্রসঙ্গ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম জিবির সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা পল্লীশ্রী ওই বৈঠকের আয়োজন করে।
বৈঠকে সভাপতিত্ব করেন পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। বৈঠকে বাংলা একাডেমির ফেলো দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদুল হকের লেখা ‘নারী নেতৃত্ব, নারীর রাজনৈতিক বর্তমান অবস্থা ও উত্তরণ প্রসঙ্গ’ শীর্ষক ধারণাপত্র পাঠ করেন ওই সহকারী অধ্যাপক শাহিনা পারভীন।
আলোচনা করেন সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ রেজিনা ইসলাম, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, নারীনেত্রী আজাদী হাই, দিনাজপুর শিক্ষা বোর্ডের উপসচিব আবদুর রাজ্জাক, জেলা চেঞ্জমেকার কমিটির সভাপতি শাহজাহান শাহ, নাট্যব্যক্তিত্ব কাজী বোরহান উদ্দীন, সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাংবাদিক গোলাম নবী, মোর্শেদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মারুফা বেগম, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, লেখিকা লায়লা চৌধুরী, শিক্ষক মো. সফিকুল ইসলাম, আবদুস সামাদ, পৌরসভার নারী কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি হবিবর রহমান, জাসদ জেলা সম্পাদক সহিদুল ইসলাম, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিন পরিষদের জেলা সভাপতি রবিউল আউয়াল প্রমুখ।
পল্লীশ্রীর কর্মকর্তা শাহনাজ পারভীনের সঞ্চালনায় বৈঠকে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।