গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শিশু অধিকার ও সুরক্ষা-বিষয়ক গোলটেবিল বৈঠক গতকাল মঙ্গলবার সদরের নটখানায় অবস্থিত দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল (টিএলএমআই) প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আয়োজনে ওই বৈঠক হয়। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। বিমল জেমস্ কস্তার সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন পলাশবাড়ীর ইউপি চেয়ারম্যান মমতাজ আলী প্রামাণিক, খোকশাবাড়ির ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান, টুপামারীর ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, সাংবাদিক তাহমিন হক প্রমুখ।