গোলাপগঞ্জে গয়নার দোকানে ডাকাতি, ২০০ ভরি সোনা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি গয়নার দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতের দল ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা নিয়ে গেছে। গত রোববার রাতে ঢাকা দক্ষিণ বাজারের স্কুল মার্কেটের পারভেজ জুয়েলার্সে এই ডাকাতির ঘটনা ঘটে।গতকাল সকালে ডাকাতির ঘটনা জেনে পুলিশকে খবর দেন দোকানের মালিক। ডাকাতের দলটি শনাক্ত করতে তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, ডাকাত শনাক্ত করতে পুলিশ ওই মার্কেটের একজন নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মীসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।