গোলাপগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোলাপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হালচাষরত অবস্থায় নূরউদ্দিন (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বুধবার সকালে গোলাপগঞ্জের শ্রীবহর গ্রামে এ ঘটনা ঘটে। নূরউদ্দিনকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের পিটুনিতে একই গ্রামের আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, নূরউদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।