গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে গতকাল বুধবার রাতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখেমুিখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাপগঞ্জের আছিরগঞ্জ গ্রামের সেলিম আহমদ (৩২) ও তাঁর স্ত্রী মিনা বেগম (২৬) এবং সোনমপুর গ্রামের ফারুক আহমদ (৩৫) ঘটনাস্থলে মারা গেছেন। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে আটটায় হেতিমগঞ্জে সিলেট থেকে জকিগঞ্জগামী একটি বাসের সঙ্গে গোলাপগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনসহ পাঁচজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।ঘটনার পরপরই উপস্থিত বিক্ষুব্ধ জনতা সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং বাসে আগুন জ্বালিয়ে দেয়। গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।