গোলাপের গণসংযোগে বাধা, পাল্টা হামলার ঘটনায় তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে গণসংযোগের সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান ওরফে গোলাপকে বাধা দেওয়া এবং তাঁর সমর্থকদের পাল্টা হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। গত রোববার মামলাগুলো কালকিনি থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়।কালকিনি থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে আবদুস সোবহানের সমর্থকদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনার পর যুবলীগের নেতা মেহেদী হাসানকে মারধর করার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ফরাজী থানায় সোবহানের ১৩ জন সমর্থকের বিরুদ্ধে মামলা দেন। পরে সোবহানের ফুফাতো ভাই উত্তর রমজানপুর এলাকার দুলাল বেপারী বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য লোকমান সরদার ও মসিউর রহমানসহ ১২ জনকে আসামি করে থানায় পাল্টা মামলা করেন। এ ছাড়াও প্রথম আলোর কালকিনি প্রতিনিধি খায়রুল আলম তাঁর মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে সোবহানের ১১ জন সমর্থকের বিরুদ্ধে মামলা করেছেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, সংঘর্ষের ঘটনার পর থানায় দায়ের করা তিনটি অভিযোগই মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।