গোলাবারুদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর বি ব্লকের ১৬ নম্বর লেনে নাছির উদ্দিন নামে এক আমেরিকা প্রবাসীর নির্মাণাধীন বাড়ির ১০ ফুট নিচ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বিপুল পরিমাণ গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ১৯৭১ সালে গুলিগুলো মাটির নিচে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া গুলির মধ্যে রয়েছে ৭৫০ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ৩০ রাউন্ড এসএমজির গুলি, ৮০ রাউন্ড রিভলভারের গুলি ও দুটি হাত গ্রেনেড।