গোলাম আযম ও কামারুজ্জামানের মামলা খারিজ চেয়ে আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা খারিজ চেয়ে আবেদন করেছেন তাঁদের আইনজীবী।জানতে চাইলে আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রোববার বেলা আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আবেদন দুটি জমা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের কার্যপ্রণালি বিধিমালার বিধি-২৩ অনুসারে এ দুটি মামলা খারিজ চেয়ে আবেদন করা হয়। তিনি বলেন, ২৩ বিধি অনুসারে ট্রাইব্যুনাল যদি মামলার অপরাধ আমলে না নেন, তবে সেটি খারিজ হবে। কিন্তু বিধিতে কোথাও আনুষ্ঠানিক অভিযোগ ফেরত দিয়ে পুনর্দাখিলের বিষয়টি বলা নেই। এ জন্য তাঁদের বিরুদ্ধে মামলা খারিজ চেয়ে আবেদন করা হয়েছে।