গোলাম আযম খাচ্ছেন, কথা বলছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম আযম। ফাইল ছবি
গোলাম আযম। ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আযম ‘বেশ ভালো’ আছেন। তিনি কথাবার্তা বলছেন, খাওয়া-দাওয়া করছেন। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার হঠাত্ শ্বাসকষ্ট শুরু হওয়ায় গোলাম আযমকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। হূদরোগ বিভাগের প্রধান মো. আবু সিদ্দিকের তত্ত্বাবধানে আছেন তিনি।

গোলাম আযমের জন্য গঠিত মেডিকেল টিমের প্রধান ও বিএসএমএমইউর মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘গোলাম আযমের অবস্থা ভালোর দিকে। গতকালের তুলনায় তিনি বেশ ভালো আছেন। কথাবার্তা, খাওয়া-দাওয়া স্বাভাবিক। রক্তচাপও নিয়ন্ত্রণে আছে। গতকাল তাঁর হূত্স্পন্দন হঠাত্ বেড়ে গিয়েছিল। খুব মৃদু একটা হার্ট অ্যাটাকও হয়ে থাকতে পারে।’